নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ডিউটি শেষে ঘুরতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত জুনিয়র চিকিৎসক, আহত আরও চার। নিহতের নাম সায়ন্তনী ভাদুড়ি, বাড়ি কলকাতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি এলাকায়। খবর পেয়ে পুলিশ, ট্রাফিক গার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চারজন চিকিৎসকের একটি দল পানিঘাটা ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন৷ নকশালবাড়ির কদমা মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় চিকিৎসকদের দলসহ মোট পাঁচজন গুরুতর আঘাত পান।

পরে আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা সায়ন্তনী ভাদুড়িকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তুলামূলকভাবে কম আঘাতপ্রাপ্ত বাকি তিনজনকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দু'জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ফের মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, 'হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি দুটো গাড়ি মুখোমুখি ধাক্কা খেয়েছে। সামনের দিকটা দুমড়ে গিয়েছিল। ঘটনার সময় বেশ কুয়াশা ছিল। ভেতরে থাকা কয়েকজন যন্ত্রণায় চিৎকার করছিলেন। আশপাশের সবাই ছুটে এসে দরজা খুলে আহতদের বের করার চেষ্টা করি। পরে সঙ্গে সঙ্গে পুলিশ আর অ্যাম্বুলেন্সে খবর দিই'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের