নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ‘বেঁচে থেকেও মৃত' SIR খসড়া ভোটার তালিকা ঘিরে এমন অভিযোগে আগেই উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের হাইপ্রোফাইল সভার মঞ্চ থেকে নাটকীয় ভঙ্গিতে তিনি ঘোষণা করেন, 'আজ এই র্যাম্পে তিনজন ভূতকে হাঁটাব।' কথার পরেই র্যাম্পে তিন জনকে হাঁটিয়ে অভিযোগ তোলেন, তাদের ‘মৃত’ দেখিয়েছে নির্বাচন কমিশন। মুহূর্তে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়।
বারুইপুরের রণসংকল্প সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নাটকীয় প্রতিবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। তিনি দাবি করেন, মেটিয়াবুরুজ ও কাকদ্বীপের বাসিন্দা তিন জনকে SIR খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে, অথচ তারা দিব্যি জীবিত। মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, 'যারা বেঁচে আছেন, তাদের মৃত বানিয়ে দিচ্ছে কমিশন। এর চেয়ে বড় গণতান্ত্রিক লজ্জা আর কী হতে পারে?'
চাপে পড়ে অবশেষে মুখ খুলেছে নির্বাচন কমিশনও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, 'ভুলভ্রান্তি হতেই পারে, তবে তার সংখ্যা খুবই কম। এটি খসড়া তালিকা। এতটাই স্বচ্ছতা আছে যে এখনও পর্যন্ত একটি অভিযোগও জমা পড়েনি।' তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং যদি কোনও অনিয়ম প্রমাণিত হয়, সংশ্লিষ্ট BLO-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের