নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসসির নতুন ফল প্রকাশের পর ফের দানা বেঁধেছে বিতর্ক। আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর দেওয়া নিয়ে ওঠা অভিযোগে বুধবার কলকাতা হাই কোর্টে শুনানি হয়। সেখানে কমিশন জানায়, কোনও আংশিক সময়ের শিক্ষক তথ্য গোপন করে নম্বর পেয়ে থাকলে তার প্রার্থীপদ বাতিল করা হবে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী। তাদের নতুন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগের নির্দেশ দেয় আদালত। কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে দেখা যায়, পূর্বে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি ১০ নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করেই নতুন প্রশ্ন উঠেছে। অভিযোগ, আংশিক সময়ের শিক্ষকরাও অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পেয়েছে। এই নিয়ে নতুন চাকরিপ্রার্থীদের দাবি, বাড়তি ১০ নম্বর দিয়ে নতুনদের বঞ্চিত করা হচ্ছে।
বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই এসএসসি স্পষ্ট জানায়, কোনও আংশিক সময়ের শিক্ষক যদি ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দিয়ে নম্বর পেয়ে থাকেন, তা প্রমাণিত হলে তার প্রার্থীপদ সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে। কমিশন আরও জানায়, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আদালত স্কুল সার্ভিস কমিশনকে ২ ডিসেম্বরের শুনানিতে বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের