নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডায়মন্ড হারবারে ভোটার বৃদ্ধির অভিযোগে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুতুড়ে ভোটে জেতার অভিযোগ করেন তিনি। কিন্তু সেই অভিযোগ নস্যাৎ করে তথ্য প্রমাণ দিয়েছে তৃণমূল।
সূত্রের খবর, বুধবার অনুরাগ ঠাকুর দাবি করেন, গত ৪ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৩০১টি বুথে গড়ে ১৫% ভোটার বৃদ্ধি হয়েছে, যা মোট ২ লক্ষ ৫৯ হাজার। তার অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে তৃণমূল সুবিধা নিয়েছে। আর এই অভিযোগ নস্যাৎ করে বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে বুথভিত্তিক ভোটার তালিকা তুলে ধরে ভিডিও প্রমাণ দেওয়া হয়। একইসঙ্গে, অভিষেকের পক্ষ থেকে প্রমাণের নথি অনুরাগ ঠাকুরের কাছে পৌঁছে দিতে দিল্লিতে তার বাসভবনে প্রতিনিধি দল পাঠানো হয়।
তৃণমূলের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথের তথ্য দিয়ে বলা হয়—মোট ভোটার ছিলেন ৪৭ জন, বর্তমানে রয়েছেন ৪১ জন। বাকি ৬ জনের মধ্যে ১ জন মৃত, ১ জন ওড়িশায় বসবাস শুরু করেছেন, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১ জন কর্মসূত্রে বাইরে গিয়েছেন। অর্থাৎ, কারচুপির বা ভুতুড়ে ভোটারের কোনো প্রশ্ন নেই।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের