নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্নপূর্ণা যোজনা নিয়ে জল্পনার মাঝেই বড় স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। নতুন আবেদনকারীদের জন্য এখনও কোনও পোর্টাল চালু হয়নি বলে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়েছেন, পোর্টালের কাজ চলছে এবং সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত কোনও খবর বিশ্বাস না করার আবেদন জানিয়েছেন সাধারণ মানুষের কাছে।
রাজ্যে সরকার বদলের পর থেকেই অন্নপূর্ণা যোজনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল চালু হয়েছে কি না, তা নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। এই পরিস্থিতিতে মুখ খুলে বিভ্রান্তি দূর করেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানান, এখনও পর্যন্ত নতুন আবেদন নেওয়ার জন্য কোনও সরকারি পোর্টাল চালু হয়নি। বর্তমানে সেই পোর্টাল তৈরির কাজ চলছে। পোর্টাল চালু হলে সরকার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে।
একইসঙ্গে, সোশ্যাল মিডিয়া বা অন্যত্র ছড়ানো খবরের ভিত্তিতে কেউ যেন বিভ্রান্ত না হন, সেই বার্তাও দিয়েছেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদের নাম সরাসরি অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হবে। ফলে তাদের নতুন করে ফর্ম ফিলআপ বা ভেরিফিকেশনের প্রয়োজন নেই।
তবে মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত উপভোক্তা কিংবা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্যদিকে, সিএএ বা ট্রাইব্যুনালে আবেদনকারীদেরও প্রকল্পের আওতায় রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। নতুন আবেদনকারীদের জন্য কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল।
তার বক্তব্য, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাজেট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নতুন আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে শুরু করবেন। যারা আগে ১৫০০ বা ১৭০০ টাকা পেতেন, তারা এবার মাসে ৩০০০ টাকা করে পাবেন বলেও জানিয়েছেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের