নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাইবার প্রতারণার জাল থেকে রেহাই পেলেন না খোদ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার পরিবারও। তার ছেলে পীযূষ ভার্মা দিল্লিতে পেইং গেস্ট বুকিং করতে গিয়ে ৩০ হাজার টাকার প্রতারণার শিকার হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
ঘটনাটি ঘটে গত ২৭ জানুয়ারি। দিল্লিতে থাকার জন্য একটি পেইং গেস্ট বুক করতে একটি ওয়েবসাইটে লগইন করেন পীযূষ ভার্মা। অভিযোগ, যে ওয়েবসাইট থেকে তিনি বুকিং করছিলেন সেটি ছিল প্রতারণার ফাঁদ। বুকিংয়ের নামে তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। পরে জানা যায়, পুরো বিষয়টি ছিল ভুয়ো চক্রের কাজ। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেটি ওড়িশার বাসিন্দা রাজেশ প্রধানের নামে। ৪ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তবে জেরায় রাজেশ দাবি করেছেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছে দিল্লির অন্য ২ ব্যক্তি সঞ্জয় ও অক্ষয় নামে দুজন। রাজেশকে পুলিশ হেফাজতে নিয়ে দুই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশপাশি, এর পিছনে বড় কোনও সাইবার চক্র কাজ করছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের