নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর্থিক প্রতারণা মামলায় ফের বড় পদক্ষেপ ইডির। ১২০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় গণেশ জুয়েলার্স ও ভিভান জেমস সংস্থার সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে গিরিশ পার্কসহ শহরের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই একযোগে ৭টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। আর নেতাদের পাশাপশি এই তালিকায় যুক্ত হয়েছে জুয়েলারি সংস্থার নাম। শুক্রবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গণেশ জুয়েলার্স ও ভিভান জেমস সংস্থায় অভিযান চালায়। একইসঙ্গে, সংস্থার মালিক গিরিশ পার্কের বাসিন্দা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশাল পাতোদিয়ার বাড়িতেও হানা দেয় ইডি।
ইডি সূত্রে জানা যায়, গণেশ জুয়েলার্স ও ভিভান জেমস নামে দুটি সংস্থা ভুয়ো সংস্থা গঠন করে প্রায় ২৫টি ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা ঋণ নিয়েছিল। পরবর্তীতে সেই টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। জুয়েলারি সংস্থার কর্তার পাশাপশি, সমস্ত কর্মীদের বাড়িতেও হানা দেয় ইডি। এখনও পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। ইডি ইতিমধ্যেই কয়েকটি নথি, ল্যাপটপ ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের