নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে SIR প্রস্তুতির সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। এরপর থেকে ফের SIR নিয়ে শাসক - বিরোধী তরজা শুরু। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে SIR কার্যকর করা জরুরি বলে দাবি করছে বিজেপি। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর সম্পর্কিত প্রাথমিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সমীক্ষা চালুর সম্ভাবনা আরও জোরদার হয়েছে। বিজেপির দাবি, এসআইআর হলে ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত হবে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, 'এসআইআর শুরু হোক। সবে তো কলির সন্ধ্যা। আরও অনেক কিছু পাওয়া যাবে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড। দেখা যাক, ভুয়ো মন্ত্রী, ভুয়ো বিধায়ক পাওয়া যায় কিনা।'
সুকান্ত মজুমদারের মতে, SIR চালু হলে অনেক বড় নেতারা সমস্যায় পড়বেন। অনেক বড় বড় নেতাদের সমস্যায় পড়তে হতে পারে। তবে তিনি এটাও স্পষ্ট করে দেন, এসআইআর কবে থেকে কার্যকর হবে, সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের ঘোষণার উপর।
অপরদিকে, এর পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' যদি ভোটার তালিকা অগ্রাহ্য হয়, তবে সেই তালিকা অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী, মন্ত্রীসভা কিংবা রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি সকলেই অবৈধ। সুতরাং আগে প্রধানমন্ত্রী ইস্তফা দিন, তারপর গোটা দেশে এসআইআর লাগু করুন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের