নিজস্ব প্রতিনিধি, টোঙ্গা – মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্প টোঙ্গায়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও। এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
সূত্রের খবর, এদিন সকালে ভূকম্পন অনুভূত হয় অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে টোঙ্গার কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে ১৫৩ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের উৎসস্থল ২৩৭ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। সাধারণ মানুষকে সমুদ্র সৈকতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
ভূবিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির অনেকটাই গভীরে। সেই জন্য প্রাথমিক ভাবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের আফটার শকের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আফটার শক হলে সৃষ্টি হতে পারে সুনামি। উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল টোঙ্গায়। সেই সময় অগ্ন্যুৎপাতও হয়েছিল।
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...