নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ত্রিপুরার তৃণমূল কার্যালয় ভাঙচুরের ঘটনার জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতারা।
সূত্রের খবর, আগরতলার তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার দুষ্কৃতীদের হামলার পর রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। অভিযোগ, লাঠি নিয়ে হামলা চালানো হয়, ছেঁড়া হয় তৃণমূলের পতাকা ও ফ্লেক্স। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তৃণমূলের দাবি প্রশাসন নিষ্ক্রিয় ছিল। দলের তরফে অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে যে রাজ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ত্রিপুরায় যাবে।
সেই অনুযায়ী বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুদীপ রাহা সহ পাঁচজন। বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' ত্রিপুরার আমাদের রাজ্য কার্যালয়ে যে ভাবে হামলা চালানো হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার প্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল ত্রিপুরা যাচ্ছে।'
কুণাল ঘোষ আরও বলেন, 'যে ঘটনার প্রেক্ষিতে এই হামলা হয়েছে বলে বিজেপি বলছে সেই নাগরাকাটার ঘটনায় আক্রান্ত খগেন মুর্মুকে গতকাল মুখ্যমন্ত্রী দেখতে গেছে কিন্তু তারপরেও যেভাবে হামলা হয়েছে সেটা কখনই আশা করা যায়না। বিজেপি বিধায়ক ও সাংসদের উপর কয়েকজন মানুষ যে হামলা চালিয়েছে তার জন্য তৃণমূল কোনো ভাবে দায়ী নয়। মানুষের ক্ষোভ কখনও রক্তারক্তি হিসেবে প্রকাশ পেতে পারেনা। আর এই কথাটা বিজেপির লোকেদেরও মাথায় রাখতে হবে।'
প্রতিনিধি দলে থাকা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, 'এভাবে ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা ত্রিপুরার কর্মীদের পাশে আছি, থাকব।' তিনি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা মাফিক তৃণমূলের কণ্ঠরোধের চেষ্টা করছে, কিন্তু গণতন্ত্রে এমন হিংসার কোনও জায়গা নেই।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের