691f079945f22_image (88)
নভেম্বর ২০, ২০২৫ বিকাল ০৫:৫০ IST

যাদবপুর ক্যাম্পাসে ফের উত্তেজনা , ‘নীতি পুলিশি’ নিয়ে সিনিয়র–জুনিয়র বচসায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের উত্তেজনা। ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে সিনিয়র–জুনিয়রদের বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাস চত্বরে। চার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় তীব্র বিবাদ। অনুষ্ঠান শেষে কিছু জুনিয়র ছাত্রছাত্রীর আচরণ নিয়ে আপত্তি তোলেন সিনিয়রদের একাংশ। অভিযোগ, জুনিয়রদের ‘অশোভন আচরণ’ নিয়ে প্রকাশ্যে আপত্তি জানানোর পাশাপাশি তাদের ভিডিও তোলার হুমকিও দেওয়া হয়। জুনিয়রদের একাংশ পাল্টা অভিযোগ করে জানান, কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাম্পাসে ‘নীতি-পুলিশি’ চালাচ্ছিলেন।

জুনিয়রদের অভিযোগ, তারা নির্দেশ দেন, ক্যাম্পাসে হাত ধরে হাঁটা যাবে না, কারণ এটি ‘প্রেম করার জায়গা নয়’। এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক, যা ধীরে ধীরে বচসা থেকে হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়ারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে। তদন্ত শুরু করতে দ্রুত গঠন করা হয় একটি কমিটি।

একই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্যাম্পাসে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়।

ঘটনা প্রসঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভচট্টাচার্য বলেন, ' আমার কাছে যে বিষয় এসেছে তাতে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পুলিশি দেখানোর অভিযোগ উঠে। নিজেদের মধ্যে বাগ্‍‍বিতণ্ডা সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক। হওয়া উচিত নয়। ঘটনাটা একেবারেই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে।'

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের