নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুরক্ষা বিতর্কে টালমাটাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের লাগাতার অনিরাপত্তার অভিযোগ ও একাধিক মৃত্যুর ঘটনায় চাপে থাকা কর্তৃপক্ষ এই বার নজিরবিহীন সিদ্ধান্ত নিল। মঙ্গলবার থেকে ক্যাম্পাস নিরাপত্তার দায়িত্বে যোগ দিলেন ৩০ জন প্রাক্তন সেনাকর্মী।
দীর্ঘ দিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। র্যাগিংয়ের জেরে হস্টেলে এক ছাত্রের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়। সম্প্রতি জলাশয়ে ডুবে এক ছাত্রীর মৃত্যু নিয়েও ক্ষোভ বাড়ে ছাত্র-অভিভাবকদের মধ্যে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছে আদালতে। কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছিল।
এই ক্রমবর্ধমান চাপ ও দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন পদক্ষেপ নেয়। রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে মোট ৩০ জন প্রাক্তন সেনাকর্মী ও দুজন সুপারভাইজার ক্যাম্পাস নিরাপত্তার কাজে নিয়োজিত হন। তাদের সঙ্গে থাকবেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নিরাপত্তারক্ষী এবং রাজ্য সরকারের নিরাপত্তাকর্মীরাও। তবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ এমন ঘটনা এই প্রথম বলেই জানাচ্ছেন প্রশাসনিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের