নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যুবভারতী-কাণ্ড ঘিরে চলতে থাকা রাজনৈতিক বিতর্কের মাঝে ফের সরব হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইস্যুটিকে ঘিরে বারবার রাজনীতি করার প্রবণতার কড়া সমালোচনা করেন অভিষেক। তার সাফ বার্তা , একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সেটাই আসল বিচার্য হওয়া উচিত।
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পর জনসমক্ষে ক্ষমা চেয়েছেন এটাই তার সৌজন্য, নম্রতা ও দায়বদ্ধতার পরিচয়। এইভাবে ক্ষমা প্রার্থনা ভারতের অন্য কোনও মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দেখিনি।' কুম্ভমেলার মতো বড় ঘটনায় কিংবা বিভিন্ন রাজ্যে পদপিষ্ট হওয়ার ঘটনায় বহু প্রাণহানি হলেও সেখানে মুখ্যমন্ত্রীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
রেল দুর্ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'একের পর এক দুর্ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু হলেও রেলমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দেশ দেখেনি। সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় অহংকারহীনভাবে মানুষের কাছে মাথা নত করেছেন। রাজ্য প্রশাসনের কোথাও গাফিলতি ছিল তা স্বীকার করে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন।'
অভিষেক আরও বলেন, 'বাংলাকে বলা হয় ফুটবলের মক্কা। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিলেন। কয়েকজনের ব্যবহার, আচার-আচরণ আদিখ্যেতা দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের নিরাশ করেছেন, তাদের জবাবদিহি করতে হবে। যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা হয়নি। উদ্যোক্তরা দায়ী। তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নেবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের