নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিয়ে তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুললেন, 'হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে?'। এই ইস্যুতে বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিসে ডেপুটেশন জমা দেন বিরোধী দলনেতা।
বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন কলকাতায় মিছিলের আয়োজন করা হয়। গলায় দীপু দাসের ছবি ঝুলিয়ে সেই মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন সাধুসন্ত, সনাতনী সমাজের সদস্য ও বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা। মিছিল শেষে শুভেন্দু অধিকারী-সহ পাঁচজনকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ' ওপারে ২ কোটি হিন্দু আছে। তাদের উপর নির্যাতন চলছে। যুবকদের পুড়িয়ে মারা হচ্ছে। আর এপারের ১০০ কোটি হিন্দু চুপ করে বসে থাকবে এটা হতে পারে না।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, 'বিভিন্ন হিন্দু সংগঠন, সাধুসন্ত সমাজ, বিজেপির প্রতিনিধিরা, আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি-প্রতিবাদ-দাবি ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদের সোমবার থেকে এড়িয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন। এখানে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করতে। মোল্লা ইউনূসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। ১০ জনের বেশি আহত হয়েছে।'
প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' হাইকমিশন যদি কোন ব্যবস্থা না নেয়। খালা মমতা পুলিশ যতই চেষ্টা করুক। যতই প্রাচীর দিয়ে ডাকুক নতুন বছরে যদি ব্যবস্থা না নেয় সমস্ত কিছু তুলে ফেলে দেব। গঙ্গাসাগরের সমস্ত সন্ন্যাসীরা যাবে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো তারপর দেখবো মমতা পুলিশের কত ক্ষমতা।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের