নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে সৃষ্ট তাণ্ডবের ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। কলকাতায় মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। দর্শক ক্ষোভ, রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক সমালোচনার মধ্যেই এই গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন মোড় নিল গোটা ঘটনা।
লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার দায় সরাসরি আয়োজকদের উপর চাপিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সেই ক্ষোভ থেকেই যুবভারতী চত্বরে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর রাজ্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম স্পষ্ট করে জানান, ' যুবভারতী এবং সংলগ্ন এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে এবং মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে।'
জাভেদ শামিম আরও বলেন, 'টিকিটের টাকা দর্শকদের কীভাবে ফেরত দেওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু হচ্ছে।' একইসঙ্গে, কড়া হুঁশিয়ারি দিয়ে জাভেদ শামিম বলেন, 'যারা যারা দায়ী, কাউকেই ছাড়া হবে না। সকলকেই শাস্তির আওতায় আনা হবে।'
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...