নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলকে ঘুরে দাঁড় করাতে এবার কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ' যারা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান।' একইসঙ্গে সংগঠনকে নতুন করে গড়ে তোলার ডাকও দিলেন তৃণমূল নেত্রী।
ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ, দলবদল এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে জোর চর্চা চলছে। সেই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত নেতা-নেত্রীদের উদ্দেশ্যে তিনি একদিকে যেমন আত্মসমালোচনার বার্তা দেন, তেমনই দলকে নতুন করে সংগঠিত করার নির্দেশও দেন।
তৃণমূল নেত্রী বলেন, ' পার্টি অফিস রঙ করুন। ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে পার্টি অফিস রঙ করব।' তার বক্তব্যে স্পষ্ট, পরাজয়ের ধাক্কা কাটিয়ে দ্রুত সংগঠনকে চাঙ্গা করাই এখন দলের প্রধান লক্ষ্য। একইসঙ্গে দলত্যাগের ইঙ্গিত দেওয়া নেতাদের উদ্দেশ্যে কড়া সুরে তিনি বলেন, 'অনেকেই এখন রঙ বদলাচ্ছে। তারা চলে যান। আমি কাউকে আটকাব না। যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা।'
বৈঠকে মমতা নির্দেশ দেন সাত দিনের মধ্যে জেলাওয়ারি রিপোর্ট জমা দিতে। কেন দল হেরেছে, কোথায় সাংগঠনিক দুর্বলতা ছিল, তা বিশদে জানাতে বলা হয়েছে। পাশাপাশি ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট মিটিং-মিছিল শুরু করার নির্দেশও দেন তিনি। ঘরছাড়া কর্মীদের তালিকা কালীঘাটে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী।
এদিন দলীয় নেতাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন। যা যা বলছেন সব নজরে আছে। এতদিন কেন দলকে বলেননি? এবার কিছু বলার হলে দলকে জানান।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের