নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – দিন কয়েকের মধ্যে নিজের দেশেই বিমান হামলা চালিয়েছিল পাক সেনা। তা নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানকে কটাক্ষ করল ভরত। ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগী বলেন, “যারা জঙ্গিদের আশ্রয় দেয়, তারাই নিজেদের লোকের ওপর হামলা চালায়।“
এদিন রাষ্ট্রসংঘে ক্ষীতিজ ত্যাগীর বক্তব্য, “আমাদের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে। আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে তাদের উচিত অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া।“
তিনি আরও বলেন, “সামরিক আধিপত্য দ্বারা প্রভাবিত রাজনীতি ভুলে এবং রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকাররে রক্ষা করার দিকেই মনোনিবেশ করা উচিত। সন্ত্রাসবাদের রফতানি, রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং নিজেদের লোকদের ওপরই বোমা হামলা চালায় ওরা।“
উল্লেখ্য, রবিবার রাত ২টো নাগাদ খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দারা গ্রামে বিমান হামলা চালানো হয়। সেখানে একের পর এক বোমা ফেলে পাক বিমান বাহিনীর ফাইটার জেট ৮টি এলএস-৬। প্রাণ হারান ৩০ জন। এর মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। গুরুতর আহত হয়েছেন অনেকেই। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ জঙ্গিদের খতম করার উদ্দেশ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হামলা চালায় পাক সেনা। কিন্তু জঙ্গি খতম করার বদলে প্রাণ চলে যায় নিরীহ ৩০ জন মানুষের। যদিও এমন ঘটনা প্রথমবার নয়। পারভেজ মুশারফের আমলেও এমন ঘটনা ঘটানো হয়েছিল। তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। কিন্তু সেবারও প্রাণ যায় সাধারণ নিরপরাধ মানুষদের।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের