নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে নতুন বিতর্কে নির্বাচন প্রক্রিয়া। অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ঘিরে হাইকোর্টে তীব্র প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তির যুক্তি ও বৈধতা নিয়ে কড়া অবস্থান নিল আদালত।
বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানিতে কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। বিচারপতির স্পষ্ট প্রশ্ন, 'আপনারা যখন খুশি নিয়ম বদল করবেন? তাহলে বিচারপতিদেরও পোলিং অফিসার হিসেবে নিয়োগ করুন।' কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, ভোটের মুখে এই মামলা হওয়ায় নতুন করে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত।
কমিশনের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেন, ' এটা কোনো যুক্তি হতে পারে না। তাহলে আপনাদের নিজেদের কাজের স্বপক্ষে যথাযথ যুক্তি দিতে হবে। তারা যদি ভোটের পরে মামলা করেন, তখন আদালত কী করবে! ফলে নিজেদের কাজের যুক্তি কমিশনকেই দিতে হবে।' কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ' এখন এই বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলে ২৩টি জেলাতেই আমাদের নতুন করে নিয়োগ করতে হবে। SIR-এর কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। এই অবস্থায় এখানে আদালত হস্তক্ষেপ করলে গোটা নির্বাচন বন্ধ করে দিতে হবে।'
বিচারপতির পর্যবেক্ষণ, 'তার মানে আপনারা অযৌক্তিক বিজ্ঞপ্তি দেবেন। সেটাকেই মান্যতা দিতে হবে? তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কমিশন এই যুক্তি দিক। বিচারকদের SIR-এর কাজে নিয়োগ করা হয়েছে। এখানেও সেটা কাজে লাগানো হোক। চলে যান সুপ্রিম কোর্টে।' শেষপর্যন্ত আদালত নির্দেশ দেয়, কমিশনকে শুক্রবারের মধ্যে নিজেদের বিজ্ঞপ্তির স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের