নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের বিতর্কে আরজি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। লিফট বিপর্যয় ও অব্যবস্থার অভিযোগে যখন হাসপাতাল তোলপাড়, ঠিক সেই সময়ই সামনে এল নতুন অভিযোগ। হাসপাতালের ট্রমা কেয়ারের কাছে অপেক্ষা করার সময় এক ব্যক্তির কাছ থেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী বহরমপুরের বাসিন্দা। তার দাবি, হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে এসে ট্রমা কেয়ারের পাশে অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি তার কাছে আসে। কথাবার্তার মাঝেই সুযোগ বুঝে তার পকেট থেকে প্রায় ৬ হাজার টাকা ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরেই তিনি হাসপাতাল চত্বরে থাকা পুলিশকর্মীদের বিষয়টি জানান। অভিযোগ পেয়ে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
ঘটনাটি সামনে আসতেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসা পরিষেবা ঘিরে আগেই বিতর্কের মুখে থাকা আর জি কর হাসপাতালে এই নতুন অভিযোগ আরও উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতালে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা