নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পালাবদলের বাংলার ঝুলিতে এবার আন্তর্জাতিক সম্মানের নতুন পালক। ইতিহাস গড়ে এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হতে চলেছে তিলোত্তমায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই আয়োজন করা হবে এই মহাযজ্ঞের। রেড রোড ও সংলগ্ন এলাকাতেই হতে পারে মূল অনুষ্ঠান, যেখানে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোর “যোগ মহোৎসব ২০২৬” অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব। ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি জানান, ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ কলকাতা এবার আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠানের আয়োজক শহর হতে চলেছে।
এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে যোগপ্রেমী এবং প্রশাসনিক মহলে। জানা গেছে , রেড রোড ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। কয়েক লক্ষ মানুষের উপস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা, ট্রাফিক ও পরিকাঠামো নিয়ে প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই নবান্নে রাজ্যের যোগ জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই তিনি কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে কেন্দ্রীয় ঘোষণায় সেই জল্পনাই সত্যি হল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের