নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে এবার নজিরবিহীন উদ্যোগ রাজ্য সরকারের। আগামী ২১ জুন কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলা বৃহৎ যোগ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর জন্য যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ কার্যত বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করেছে নবান্ন।
এবারের আন্তর্জাতিক যোগ দিবস পশ্চিমবঙ্গের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার রেড রোডে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। রাজ্য সরকারের মন্ত্রী, আমলা এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
শুধু রেড রোড নয়, বিভিন্ন সরকারি দফতর, সরকারি আবাসন এবং মেলা প্রাঙ্গনেও যোগাভ্যাসের আয়োজন করা হবে। সেখানে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী উপস্থিত থাকবেন কর্মীরা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ শুধু স্থায়ী সরকারি কর্মীদের জন্য নয়। অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, দৈনিক মজুরিভিত্তিক কর্মী, আউটসোর্সড স্টাফ এবং সম্মানিকের ভিত্তিতে কাজ করা কর্মীদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে দফতরের প্রধান, বিভাগীয় প্রধান, জেলাশাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের উপর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের