নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১২তম আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ম্যারাথন থেকে গঙ্গাবক্ষে ড্রোন শো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমজমাট আয়োজন করা হয়েছে। শেষ দিনে রেড রোডে মেগা যোগাভ্যাস সব মিলিয়ে যোগ দিবসকে ঘিরে নজিরবিহীন আয়োজনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১৯ জুন 'রান ফর যোগা' কর্মসূচির মাধ্যমে শুরু হবে তিন দিনের উদযাপন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কলকাতায় মূল কর্মসূচি হবে কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয়ে রাইটার্স বিল্ডিং পর্যন্ত। সকাল সাড়ে ৬টায় অংশগ্রহণকারীরা সমবেত হবেন এবং সকাল ৭টায় ম্যারাথনের সূচনা হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বন্দে যোগম’। আধুনিক প্রযুক্তির ব্যবহারে গঙ্গার আকাশে উড়বে প্রায় ৩ হাজার ড্রোন, যা এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতার রেড রোডে। সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হবে জমায়েত এবং সাড়ে ৬টা থেকে মূল যোগাভ্যাসের কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইতিমধ্যেই প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব কলকাতার ছবি তুলে ধরাই সরকারের লক্ষ্য। সেই কারণে স্বচ্ছ ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে রাজ্যবাসীর উদ্দেশ্যে নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদনও জানান তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের