নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলবদলের কয়েক ঘণ্টার মধ্যেই বড় রাজনৈতিক পুরস্কার। তৃণমূল ছেড়ে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইককেই রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। রাতেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিজ্ঞপ্তিতে তিন প্রার্থীর নাম প্রকাশ হতেই রাজনৈতিক জল্পনা বাস্তবে পরিণত হল।
বৃহস্পতিবার বিকেলে সল্টলেকে বিজেপির রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। তাদের যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল, আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে তাদের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে। রাতেই সেই জল্পনায় সিলমোহর দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ জুলাইয়ের রাজ্যসভার উপনির্বাচনে এই তিন নেতাই বিজেপির প্রার্থী।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে ভাঙনের আবহে এই তিন সাংসদই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত এবং সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২০৩০ সাল পর্যন্ত। তাদের পদত্যাগে শূন্য হওয়া তিনটি আসনেই এবার উপনির্বাচন হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের