নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ নতুন মাত্রা পেল। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার উপস্থিতিকে ঘিরে মঙ্গলবার ফলতায় তৈরি হল তীব্র বিক্ষোভের ছবি। যেখানে সরাসরি মুখোমুখি অবস্থানে দেখা গেল প্রশাসন ও শাসকদলের প্রতিনিধিদের।
সোমবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের এলাকায় পৌঁছান আইপিএস অজয় পাল শর্মা। ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি এলাকায় ঘুরে দেখছিলেন। কিন্তু তার উপস্থিতিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। জাহাঙ্গির খানের অনুগামীরা পুলিশ পর্যবেক্ষককে ঘিরে ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য থমকে যায় অজয় পালের গাড়ি-সহ কমিশনের কনভয়। এর আগেই সোমবার জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সতর্ক করেছিলেন অজয় পাল শর্মা, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। মঙ্গলবার ফের একই এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেলে সরাসরি বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে।
যদিও জাহাঙ্গির খান এদিন মুখোমুখি হলেও কোনও সরাসরি কথোপকথন হয়নি। তবে তার অনুগামীদের বিক্ষোভে স্পষ্ট হয়ে ওঠে এলাকায় রাজনৈতিক টানাপোড়েনের চিত্র। অন্যদিকে, তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। ‘পুষ্পা, ঝুঁকেগা নেহি’ মন্তব্য করে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। নির্বাচন কমিশনের তরফে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালানো হলেও, ভোটের আগে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের