নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে ফের কালিমালিপ্ত সিপিআইএম। এক SFI ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সেই দলেরই এক নেতার বিরুদ্ধে। ঘটনায় ফের শোরগোল শুরু হয়েছে দলের অভ্যন্তরে। খবর ছড়াতেই সংগঠন সহ কমরেডদের ধিক্কার জানাচ্ছেন সকলে।
সূত্রের খবর , অভিযুক্ত নেতা ও নির্যাতিতা , দুজনেই SFI কলকাতার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। বুধবার থেকে SFI-এর কলকাতা জেলার সম্মেলন শুরু হচ্ছে। অভিযুক্ত সরাসরি পার্টির সঙ্গেও যুক্ত। শুধু তাই নয় , SFI-এর রাজ্য কমিটির সদস্য বলেও পরিচিতি রয়েছে। তাই ভোটের মুখে বিতর্ক এড়াতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে সিপিআইএম।
নির্যাতিতা ছাত্রীর অভিযোগ , অভিযুক্ত দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কে ছিলেন।।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কেও জড়িয়েছিলেন। তবে একটা সময় সবটাই অস্বীকার করেন। এমনকি বিয়ের কথা উঠলে সবটাই উড়িয়ে দেওয়া হয়। এরপর সংগঠনের অভ্যন্তরে ছাত্র নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তবে সংগঠনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। উল্টে ওই ছাত্রীকে বলা হয় , বিষয়টি নিয়ে বেশি জলঘোলা করলে সংগঠন সহ পার্টির নাম খারাপ হওয়ার আশঙ্কা তুঙ্গে। তবে দলের অভ্যন্তরে এহেন অত্যাচার সহ অবিচারের কথা প্রকাশ্যে আসতেই সংগঠনকে ধিক্কার জানাচ্ছেন সকলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের