69b7c3d66d337_WhatsApp Image 2026-03-16 at 04.46.01
মার্চ ১৬, ২০২৬ দুপুর ০২:১৮ IST

যত বেশি খোঁচা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি তত বাড়বে , প্রশাসনিক রদবদল ঘিরে কড়া আক্রমণ কুণাল ঘোষের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হল পশ্চিমবঙ্গে। নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব থেকে ডিজিপি একাধিক শীর্ষ পদে বদলি করার সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। এই সম্পূর্ণ সিদ্ধান্তকে বিজেপির প্যানিক রিয়্যাকশন বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে একাধিক বদলির নির্দেশ দেয়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদেও রদবদল করা হয়। এই সিদ্ধান্তকে ঘিরেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।  তৃণমূলের দাবি, পাঁচটি রাজ্যে নির্বাচন ঘোষণা হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এত দ্রুত এবং এত বড় প্রশাসনিক রদবদল করা হয়েছে।

এই নিয়ে সোমবার তৃণমূলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ' ভোট ঘোষণা হওয়ার পরেই নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে তড়িঘড়ি রদবদল করিয়েছে। বাংলায় প্রথম মহিলা মুখ্য সচিব দক্ষ আইএএস, কৃতি ছাত্রী নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। একাধিক প্রশাসনিক পদে রদবদল করল। এই সবকিছুই হচ্ছে বিজেপির প্যানিক রিয়্যাকশন।'

বিজেপিকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, ' বিজেপি বুঝে গেছে বাংলা দখল সম্ভব না।  প্রথমে রাজ্যপাল বদল। তারপর বুঝে গিয়েছে রাজ্যের মানুষ ওদের পাশে নেই। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ভোটার তালিকা থেকে বাংলার ভোটারদের নাম বাদ দিয়েছে। হয়রান করেছে। ওরা জানে ওরা হেরে গেছে তাই শেষে মরিয়া চেষ্টা করতে গিয়ে রাতের অন্ধকারে বদল করতে হচ্ছে। ঘুম হচ্ছে না।'

আত্মবিশ্বাসের সুরে কুণাল ঘোষ আরও বলেন, ' যার বিরুদ্ধে লড়তে আসছে তিনি টাইগ্রেস অফ ইন্ডিয়া। যত খোঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ তত বাড়বে। তত বাংলার মানুষের জেদ বাড়বে। ভয় পেয়েছে বিজেপি। ইয়ে ডর আচ্ছা লাগা। কত বদল করবেন? যত বদল করবেন তত জবাব দেওয়ার তাগিদ বাড়ছে।'

আরও পড়ুন

অভিষেক ফেরার আগেই কলকাতা বিমানবন্দরে ডিম ছোঁড়ার পরিকল্পনা , মুখোমুখি সংঘর্ষে তৃণমূল - বিজেপি
জুন ১৯, ২০২৬

পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা! লেনদেন স্থগিত করল পুলিশ
জুন ১৯, ২০২৬

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

দলের টাকায় চার্টার্ড বিমান হলে সমর্থন নয় , অভিষেকের দিল্লি সফর ঘিরে সরব কুণাল
জুন ১৯, ২০২৬

অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী

জমি দখলের অভিযোগে বিপাকে তারক সিং , বাবা-ছেলের বিরুদ্ধে দায়ের FIR
জুন ১৯, ২০২৬

বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

নতুন কমিটি গঠনের পরেই ধাক্কা , জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী
জুন ১৯, ২০২৬

যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ

৮ মাসের মধ্যেই ভেঙে গেল মমতার তৈরি দুধিয়া সেতু , কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
জুন ১৯, ২০২৬

যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার

আরজি.কর তদন্তে নয়া মোড় , তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
জুন ১৯, ২০২৬

তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে

প্রবল বৃষ্টিতে জলের তলায় আলিপুর চিড়িয়াখানা , তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
জুন ১৯, ২০২৬

দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়

যোগদিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় , হাইকোর্টে পিছু হটল রাজ্য
জুন ১৯, ২০২৬

সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি , পুলিশের দ্বারস্থ বিদ্রোহী শিবিরের ১০ বিধায়ক
জুন ১৯, ২০২৬

অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

২১ জুলাইয়ের সভা নিয়ে আইনি চাপে তৃণমূল , মমতা-অভিষেককে নোটিশ হাইকোর্টের
জুন ১৯, ২০২৬

আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , বিমানবন্দরে বাজ পড়ে জখম দুই কর্মী
জুন ১৯, ২০২৬

জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ইলেকট্রিক শক, যৌন নির্যাতন থেকে প্রস্রাব পান করানোর অভিযোগ! অবশেষে গ্রেফতার স্বঘোষিত গডম্যান
জুন ১৯, ২০২৬

পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন

ভাঙনের মাঝেই ফের বড় ধাক্কা তৃণমূলের , দলের সব পদ ছাড়লেন মমতার প্রিয় 'বালু'
জুন ১৯, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

চশমাতেই নাকি লুকিয়ে ক্যামেরা! আদালতে বিস্ফোরক দাবি ঘিরে বিতর্কে স্বরূপ বিশ্বাস
জুন ১৯, ২০২৬

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা