নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আগামী মাসেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল নির্বাচন হবে। সোমবার প্রথম দফায় প্রার্থী তলিকা প্রকাশ করেছে বিজেপি। নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে পদ্ম শিবির। এরপরই শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা প্রতীক উর রহমান।
জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। বাম ছেড়ে সদ্য জোড়া ফুল শিবিরে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে লোডশেডিং বাবু কে, আলো দেখানোর কত চেষ্টা চলছে। যতই করো সেটিং, হবে না লোডশেডিং। পরবর্তী অংশ....” সঙ্গে একটা মুখে জিপ লাগানো ইমোজি দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রামে মুখোমুখি লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। প্রথম দিকে মমতা জয়ের দিকে এগোলেও, আচমকা লোডশেডিংয়ে বদলে গিয়েছিল পুরো চিত্রটা। শেষপর্যন্ত জয়ী হয় শুভেন্দু। যা নিয়ে কম বিতর্ক হয়নি। জল গিয়েছিল হাইকোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ভবানীপুর। সেখানে থাবা বসাতে শুভেন্দুকে প্রার্থী করেছে বিজেপি। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৪ মে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের