নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। টানা তিনবার জয়ী হয়ে বিধায়কত্ব সামলানোর পর এবার ভোটে না লড়ার মনস্থির করলেন তিনি। চিরঞ্জিত চক্রবর্তীর এই ঘোষণায় বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
গত তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ে প্রতিবারই জয় পেয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। তবে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আর বিধানসভা ভোটে প্রার্থী হতে চান না এবং বিধায়কের দায়িত্বও আর নিতে ইচ্ছুক নন। শনিবার বিধানসভায় এসে চিরঞ্জিত বলেন, তিনি তার এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন। তার কথায়, '১৫ বছর হয়ে গেল। সব দেওয়া সম্ভব নয়। যতটা পেরেছি, দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন।'
এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার নিজের অনীহার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা-বিধায়ক। সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্র বারাসাতে একটি অনুষ্ঠানে কার্যত বিদায়ী সুরে বক্তব্য রেখে জল্পনা বাড়িয়েছিলেন তিনি। সেদিন বলেছিলেন, ' কষ্ট আসছে। যদি চলে যেতে হয় ভাবনাটা আছেই। আমি তো বলছিই, আমি থাকব না বেশিদিন। কিন্তু উনি ছাড়েন না আমায়। এবার জানি না কী হবে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের