নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভের আবহে এবার পাল্টা রাজনৈতিক বার্তা দিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফার্স্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে সামনে রেখে পশ্চিমবঙ্গেও কড়া অবস্থান নিল শাসক শিবির। যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়ে বিরোধীদের আন্দোলন নিয়েও সতর্ক করল রাজ্য সরকার।
নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে যখন প্রতিবাদ, আন্দোলন ও রাজনৈতিক চাপানউতোর চলছে, তখন বিজেপি বিষয়টিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হিসেবে তুলে ধরতে চাইছে। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফার্স্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, 'যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। মোদি সরকারের জিরো টলারেন্স নীতিতে দোষীরা কোনওভাবেই আর রেহাই পাবে না।'
একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের থাকলেও ছাত্রদের জোর করে আন্দোলনে নামানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারও জানিয়ে দেয়, আইনশৃঙ্খলা নষ্টের কোনও প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের