নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা ঘিরে প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন আরও জোরালো। শনিবার সন্ধ্যায় মাঠে ঢুকতে না পেরে ফিরে যেতে হলেও রবিবার ফের যুবভারতীতে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাকে তিনি ‘সিস্টেমিক ফেলিওর’ বলে আখ্যা দিলেন। একইসঙ্গে, ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে রাজ্যকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিলেন।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার পরই সন্ধ্যায় সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে মাঠের দরজা বন্ধ থাকায় তাকে ফিরে যেতে হয়। রবিবার সকালে ফের একবার ঘটনাস্থলে পৌঁছে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন তিনি এবং গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনের পর রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানান, শনিবারের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ‘সিস্টেমিক ফেলিওর’।
রাজ্যপালের মতে, কীভাবে এই বিশৃঙ্খলা তৈরি হল, আয়োজক সংস্থার ভূমিকা কী ছিল, পুলিশের দায়িত্ব পালন কতটা যথাযথ ছিল এবং কোনও ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কিনা এইসব দিক খতিয়ে দেখা জরুরি। রাজ্যপাল জানান, তিনি ইতিমধ্যেই ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়গুলি উল্লেখ করে একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টে মোট ১২টি বিষয়ের উপর ভিত্তি করে রাজ্যকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।
পাশপাশি, নিজের একাধিক প্রস্তাব-সহ একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট স্পোর্টস অথরিটির কাছেও জমা দেবেন বলেও জানান তিনি। যুবভারতী পরিদর্শনের পরে রাজ্যপাল বলেন, 'এই ঘটনা সমস্ত ফুটবলপ্রেমী মানুষের জন্য, বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত লজ্জাজনক।' তার মতে, এত বড় আকারের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করা একান্ত প্রয়োজন।
রাজ্যপাল আরও জানান, তিনি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও কথা বলেছেন এবং তাদের অভিজ্ঞতা শুনেছেন। তবে রিপোর্টের বিষয়বস্তু নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি। তিনি স্পষ্ট করেন, ‘কনসার্ন অথরিটির' কাছেই ওই রিপোর্ট জমা দেওয়া হবে। শনিবারের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সুপারিশ করেছেন। তার মধ্যে রয়েছে, ঘটনার বিচারবিভাগীয় তদন্ত, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া, অনুষ্ঠানের উদ্যোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা এবং ভবিষ্যতে বড় জমায়েতের জন্য বাধ্যতামূলক SOP চালু করা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের