নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর - বিশৃঙ্খলার ঘটনায় এবার কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। তদন্ত কমিটির সুপারিশ মেনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ বিধাননগর পুলিশ কমিশনারকে শোকজ করল রাজ্য সরকার। ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহির নির্দেশ দিল প্রশাসন।
রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে রাজ্য সরকার। একইসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ নোটিশ পাঠানো হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়েছে।
শুধু পুলিশ প্রশাসনই নয়, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। পাশাপাশি যুবভারতীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে। এদিকে যুবভারতী কাণ্ডের গভীর ও নিরপেক্ষ তদন্তের জন্য ৪ জন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল SIT গঠন করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের নির্দেশে গঠিত এই SIT-এ রয়েছেন আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার সহ ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলিধর। একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুবভারতী কাণ্ডে একের পর এক প্রশাসনিক পদক্ষেপে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের