নিজস্ব প্রতিনিধি , কলকাতা: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশদ্বারের সামনে থাকা বিতর্কিত ও অদ্ভুতদর্শন ভাস্কর্যের অবশেষে বিদায় ঘটেছে। সেই কাঠামো সরানোর পর থেকেই ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—ফাঁকা জায়গাটিতে এবার কী বসতে চলেছে? নতুন কোনো ভাস্কর্য, নাকি কোনো কিংবদন্তি ফুটবলারের মূর্তি? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
যুবভারতীর প্রবেশদ্বারে থাকা ওই ভাস্কর্যটি দীর্ঘদিন ধরেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন মহল থেকে সেটি সরানোর দাবি উঠতে থাকে। ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের আবেদনের কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয় ক্রীড়া দফতর এবং সম্প্রতি কাঠামোটি সরিয়ে ফেলা হয়।
ক্রীড়া দফতর সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের ভিআইপি রোড সংলগ্ন এলাকা থেকে সরিয়ে আনা ফুটবলের মহাতারকা লিওনেল মেসির মূর্তিই এবার যুবভারতীর প্রধান ফটকের সামনে স্থাপন করা হবে। নিরাপত্তা ও যান চলাচলের সমস্যা বিবেচনায় লেকটাউন থেকে মূর্তিটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফুটবলের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত যুবভারতীর সামনে মেসির মূর্তি স্থাপন করলে তা ফুটবলপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করছে প্রশাসন।
অন্যদিকে, সরিয়ে দেওয়া পুরনো ভাস্কর্যটি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে না। সেটিকে নিউ টাউনের ইকো পার্কে স্থানান্তর করে উপযুক্ত স্থানে সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে।
এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “যুবভারতীর প্রবেশদ্বারে থাকা আগের ভাস্কর্যটি নিয়ে দীর্ঘদিন ধরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে অসন্তোষ ছিল। দায়িত্ব গ্রহণের পর এই বিষয়ে অসংখ্য আবেদন পেয়েছি। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটি সরিয়ে দেওয়া হয়েছে। যুবভারতী বাংলার ফুটবল আবেগের কেন্দ্রবিন্দু। সেই কারণেই লেকটাউন থেকে সরিয়ে আনা লিওনেল মেসির মূর্তিটিকে সেখানে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি পুরনো ভাস্কর্যটিকেও সংরক্ষণ করে ইকো পার্কে স্থানান্তর করা হবে।”
ফলে খুব শীঘ্রই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ফুটবলের বিশ্বতারকা লিওনেল মেসির মূর্তি দেখতে পাবেন সমর্থকরা। ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণায় ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের