69fedf070c4a4_Gallery_1778306908534
মে ০৯, ২০২৬ দুপুর ০৪:৪৪ IST

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইজ়রায়েলি হানা! নিহত অন্তত ১২, ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া

নিজস্ব প্রতিনিধি , বৈরুত - সংঘর্ষবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননে নতুন করে বিধ্বংসী বিমান হামলা চালাল ইজ়রায়েলি সেনা। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ১০ দিনের যুদ্ধবিরতির মাঝেই ইজ়রায়েলের এই পদক্ষেপের ফলে পশ্চিম এশিয়ায় বড়সড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও মারজ়াইউন জেলার একাধিক গ্রামে অতর্কিত বিমান হামলা চালায় ইজ়রায়েলি বায়ুসেনা। লেবাননের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নাবাতিয়েহ জেলার ৩টি গ্রামে পৃথক হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া মারজ়াইউন জেলায় ‘ইসলামিক হেলথ কমিটি’র এক চিকিৎসাকর্মী নিহত ও এক উদ্ধারকর্মী আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজ়রায়েলি হামলার পর তেহরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার প্রত্যাঘাতের জেরেই এই সংঘাতের সূত্রপাত। ইজ়রায়েলি বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ লেবাননের অসামরিক নাগরিকদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন করে ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও বর্তমানে গভীর সংশয় দেখা দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানান, ‘ইজ়রায়েলি বাহিনী অসামরিক এলাকা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে লক্ষ্য করে লাগাতার আক্রমণ চালাচ্ছে। নাবাতিয়েহ জেলার ৩টি গ্রামে পৃথক হামলায় নিরীহ মানুষ ও শিশুদের মৃত্যু হয়েছে। এমনকি উদ্ধারকাজ চলাকালীন চিকিৎসাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। গত ২ মার্চ থেকে লেবাননের মাটিতে ইজ়রায়েলি হানায় নিহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক'।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইজ়রায়েল ও লেবাননের এই সংঘর্ষ পশ্চিম এশিয়ায় শান্তির পথে অন্যতম বড় কাঁটা। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজ়রায়েলের সমঝোতার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু ইজ়রায়েলের এই নতুন আগ্রাসন ও শুক্রবার হরমুজ় প্রণালীতে ইরানের পণ্যবাহী জাহাজে মার্কিন সেনার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবাননে ইজ়রায়েলের এই আগ্রাসন বন্ধ না হলে কোনো সমঝোতাই সম্ভব নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে ভারতসহ ৩০টি দেশ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের