নিজস্ব প্রতিনিধি, কাবুল - যুদ্ধবিরতি নীতি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তান ও আফগানিস্তানের। ফের উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। মধ্যরাতে গুলিবর্ষণ। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত আরও ৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সেনার মধ্যে গুলি বিনিময় হয়েছে। আফগানিস্তানের স্পিন বলডক অঞ্চলে গোলাগুলি হয়। পাক সীমান্তের আড়াই হাজার কিলোমিটারেরও বেশি অঞ্চল আফগানিস্তানের সীমান্তরেখার সংলগ্ন। সেখানেরি এক অঞ্চল স্পিন বলডক। গুলির শব্দ পেয়েই এলাকা ছেড়ে পালান স্থানীয়রা। ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। কান্দাহারের কাছাকাছি এক শহরের হাসপাতালে ৩ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
দিন কয়েক আগে কাবুলকে হুঁশিয়ারি দিয়ে সংবাদমাধ্যমকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছিলেন, “দু দেশের সংঘাতের কোনও সুরাহা হয়নি। সংঘর্ষবিরতি তত দিন চলবে, যত দিন আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে কোনও হামলা না হচ্ছে। যদি আফগানিস্তানের দিক থেকে আবার হামলা চালানো হয়, তাহলে পাল্টা জবাব দেবে পাকিস্তানও।“
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের