নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে গিয়েছে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতা। পাল্টা মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
এদিন বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “মুখ্যমন্ত্রী এটা তৈরি করছেন। আর কিছুই না। উনিও জানেন, গ্যাস কোথা থেকে আসে? কী হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে। ডিজেলের দামও বাড়বে। সেটা কি ইন্ডিয়া বানাচ্ছে? পেট্রোল-ডিজেলের দাম বাড়তেই সনাতনীরা জেগে উঠছে। বাংলা ভাগ না করার জন্য লড়ব। দু’দলই খেলবে।“ তাঁর প্রশ্ন, “কেন বাংলায় পেট্রোল, ডিজেলের দাম বেশি?”
উল্লেখ্য, কেন্দ্র সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না? দেশ বেচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছেন।“ হঠাৎ দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগামীকাল সমস্ত মা - বোনেরা মিছিল করবে। গ্যাস নাই রান্না নাই। হাড়ি-কড়াই, হাতা - খুন্তি দরকার পড়লে গ্যাস নিয়ে আসবেন বাড়ি থেকে। কাল আন্তর্জাতিক নারী দিবস যে সমস্ত মা বোনেদের ভোটার তালিকা থেকে নাম কেটেছে সবাই মিলে প্রতিবাদ করুন। কালো শাড়ি পরে প্রতিবাদ করুন।“
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...