নিজস্ব প্রতিনিধি , জেরুসালেম - যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মাঝেই শান্তি ফেরার আশ্বাস ছিল মধ্যপ্রাচ্যে। যা ভঙ্গ হওয়ার অন্যতম কারণ ইজরায়েলের বেপরোয়াগিরি। লেবাননের বিরুদ্ধে ইজরায়েলের হামলার জেরে শান্তি বৈঠক শুরুর আগেই সমস্যা সৃষ্টি হয়। এবার চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিল ইজরায়েল। অভিজ্ঞতাহীন একজনকে ইজরায়েলের গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হল। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। কেন এমন একজনকে নিয়োগ করা হল তা নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন।
সূত্রের খবর , ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সারা বিশ্বের অন্যতম শক্তিশালী সংস্থা। চলতি বছরের ২ রা জুন মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই গত ডিসেম্বরে এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল মেজর জেনারেল রোমান গফম্যানকে। রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বার্নিয়ার মেয়াদ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব নিতে চলেছেন।
সেনা আধিকারিক হিসেবে রোমানের অভিজ্ঞতা বিশাল। তবে অতীতে কখনোই গোয়েন্দা বিভাগে কাজ করেনি। এখন মধ্যপ্রাচ্যের যা অবস্থা সেখানে অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়াটা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ সেই নিয়ে ইজরায়েলের প্রশাসনিক মহলের ওপর আঙুল তুলছেন সেদেশের নাগরিকরা। তিনি কি আদৌ সফল হতে পারবেন সেই নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের