68a2a726d7fc9_IMG-20250818-WA0001
আগস্ট ১৮, ২০২৫ সকাল ০৯:৪০ IST

১৮ আগস্টের আগুনে জন্ম এক নায়কের: কলকাতার রক্ষক গোপাল পাঁঠা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ১৯৪৬ সালের ১৬ আগস্ট, কলকাতার আকাশে তখন কালো ধোঁয়া, রাস্তায় রক্তের স্রোত। সেদিনের নাম আজও ইতিহাসে খোদাই হয়ে আছে “ডাইরেক্ট অ্যাকশন ডে” হিসেবে। মুসলিম লীগের ডাকে শুরু হওয়া সেই কর্মসূচি মুহূর্তেই পরিণত হয়েছিল দাঙ্গা ও হত্যালীলায়। শহরের পুলিশ-প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকায়। অথচ সেই অমানিশার দিনগুলোয় দাঁড়িয়ে এক সাধারণ মানুষ নিজের হাতে তুলে নিয়েছিলেন নেতৃত্বের ভার। কলেজ স্ট্রিটের ছাগলের মাংস ব্যবসায়ী গোপালচন্দ্র মুখোপাধ্যায়,মানুষ যাঁকে চিনত “গোপাল পাঁঠা” নামে।

রক্তাক্ত কলকাতার দিনগুলো :

সেদিন সকাল থেকেই উত্তেজনা স্পষ্ট ছিল। শহরের কেন্দ্রে মুসলিম লীগের সভা থেকে স্পষ্ট ঘোষণা এল - “আজ থেকে পাকিস্তান আন্দোলনের যুদ্ধ শুরু।” আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শহরজুড়ে শুরু হয় সংগঠিত লুটপাট, অগ্নিসংযোগ, খুনোখুনি। কলেজ স্ট্রিট, বৌবাজার, শ্যামবাজার,যেখানে চোখ যায় সেখানেই আগুন আর রক্তের দাগ। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ।

পুলিশ তখন কার্যত অদৃশ্য। গোটা প্রশাসন নিস্ক্রিয়। শহর যেন হিংসার হাতে তুলে দেওয়া হয়েছে। মুসলিম লীগের বাহিনী একে একে দখল নিচ্ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। কলকাতাকে তারা চেয়েছিল পাকিস্তানের রাজধানী হিসেবে ঘোষণা করতে।

গোপালের উত্থান :

এই অস্থিরতার মধ্যেই উঠে আসেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। পেশায় মাংস ব্যবসায়ী হলেও তাঁর চরিত্রে ছিল অদম্য সাহস। ছোটবেলা থেকেই পাড়ার ছেলেদের মধ্যে ছিলেন জনপ্রিয়, ঝুঁকি নিতে কখনও পিছপা হতেন না। তাই দাঙ্গার আগুন ছড়িয়ে পড়তেই তিনি বুঝলেন, নিষ্ক্রিয় থাকলে সর্বনাশ অনিবার্য।

অল্প সময়ে তিনি আশেপাশের তরুণদের নিয়ে গড়ে তোলেন ‘ভারত জাতীয় বাহিনী’। তাদের হাতে আগ্নেয়াস্ত্র প্রায় ছিল না, কিন্তু ছিল একরাশ দৃঢ়তা। গোপালের নেতৃত্বে রাস্তায় নেমে আসে এই বাহিনী। দাঙ্গাকারীদের সঙ্গে শুরু হয় মুখোমুখি লড়াই।

“একজন হিন্দু মরলে, দশজন মুসলমান মরবে।”

-- স্লোগান তুলেছিল গোপাল বাহিনী। কিন্তু গোপালের কঠোর নির্দেশ ছিল - নারী, শিশু, বৃদ্ধ কিংবা নিরীহ কাউকে আঘাত করা যাবে না।

প্রতিরোধের শহর :

১৮ আগস্ট থেকেই পাল্টা প্রতিরোধ গড়ে ওঠে। গোপাল বাহিনী কলেজ স্ট্রিট,শ্যামবাজার ঘিরে দাঙ্গাকারীদের পিছু হঠাতে শুরু করে। দখল হয়ে যাওয়া এলাকাগুলি ধীরে ধীরে মুক্ত হয়। গোপালের বাহিনী শুধু লড়েনি, আশ্রয়ও দিয়েছিল অনেককে,শুধু হিন্দু নয়, আক্রান্ত মুসলমান পরিবারকেও।

এই প্রতিরোধে বদলে যায় সমীকরণ। কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয় - কলকাতাকে মুসলিম লীগের দখলে নেওয়া সহজ হবে না। শহরকে পূর্ব পাকিস্তানের রাজধানী বানানোর স্বপ্ন ভেঙে যায়। কলকাতা রক্ষা পায় এক ভয়ঙ্কর ভাগ্য থেকে।

গান্ধীর সঙ্গে সাক্ষাৎ :

দাঙ্গার শেষে শান্তি ফিরিয়ে আনতে কলকাতায় আসেন মহাত্মা গান্ধী। তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় গোপালের। গান্ধী তাঁকে অস্ত্র নামাতে বলেন। গোপাল শান্তভাবে জবাব দেন - “আমি কখনও নিরীহ কাউকে আঘাত করিনি। আমার লড়াই ছিল আমার মানুষদের বাঁচানোর জন্য।”

এই উত্তরই হয়তো ব্যাখ্যা করে দেয় গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের লড়াইয়ের দর্শন,যেখানে প্রতিশোধ নয়, বরং প্রতিরোধই ছিল মূলমন্ত্র।                  
               
ইতিহাসের আদালতে গোপাল :

গোপাল পাঁঠাকে আজ ইতিহাস দুইভাবে মনে রাখে।

একদিকে তিনি হিন্দু সমাজের কাছে রক্ষাকর্তা, কলকাতার নায়ক।

অন্যদিকে প্রগতিশীল ইতিহাসবিদদের কাছে তিনি বিতর্কিত চরিত্র, যাঁর বাহিনীও পাল্টা সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

তবে গবেষকদের বড় অংশ একমত,যদি গোপালের প্রতিরোধ না থাকত, কলকাতার রাজনৈতিক মানচিত্র আজ অন্যরকম হতো। পশ্চিমবঙ্গ হয়তো পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবে শুরু করত তার যাত্রা।

গোপাল পাঁঠার নির্দেশাবলী:

নারী, শিশু, বয়স্কদের আক্রমণ নয়।

আশ্রয়প্রার্থীকে ধর্ম দেখে বিচার নয়।

আঘাত করলে দশগুণ জবাব, কিন্তু আগে নয়।

গোপালচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন না কোনও রাজনীতিবিদ, না কোনও সেনানায়ক। তিনি ছিলেন কলকাতার এক সাধারণ ব্যবসায়ী। অথচ সেই সাধারণ মানুষই রক্তাক্ত আগস্টের দিনে দাঁড়িয়ে গিয়েছিলেন শহরের রক্ষাকর্তা হয়ে। তাঁর হাতে যদি সাহস না থাকত, যদি না তিনি তরুণদের একত্রিত করতেন, হয়তো কলকাতার কাহিনি আজ অন্যরকম হতো।

তাঁর নামের পাশে তাই আজও দুটি অভিধা বেজে ওঠে,তিনি শুধু হিন্দুদের রক্ষক নন, বরং কলকাতারও রক্ষক।

আরও পড়ুন

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

তসলিমা আবার ডাকলে আবার যাব! রবীন্দ্রসদন বিতর্কে মুখ খুললেন জয় গোস্বামী
আগস্ট ০২, ২০২৬

অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি

এমনটা আশা করিনি! রবীন্দ্রসদনে জয় গোস্বামী বিতর্কে মুখ খুললেন তসলিমা
আগস্ট ০২, ২০২৬

রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা

আমাদের অনেক নেতা মধুতে আসক্ত! তোলাবাজি ইস্যুতে নিজের দলকে নিয়েই বিস্ফোরক দিলীপ
আগস্ট ০২, ২০২৬

দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের