নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি ও ধসে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও দুর্গা কার্নিভাল আয়োজন ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের তোপের মুখে এবার সরাসরি প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা 'কার্নিভাল বাংলার গর্ব, শেষ মুহূর্তে তা বাতিল করা সম্ভব ছিল না।'
সূত্রের খবর, গত শনিবার রাতভর প্রবল বর্ষণে উত্তরবঙ্গের একাধিক এলাকা ভেসে যায়। বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও সেতু। এই পরিস্থিতিতে রবিবার রেড রোডে অনুষ্ঠিত হয় দুর্গা কার্নিভাল। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সোমবারই তিনি উত্তরবঙ্গে যাবেন। কিন্তু তাতেই বিরোধীরা প্রশ্ন তোলেন 'বিপর্যয়ের সময় কার্নিভাল কেন বাতিল করা হল না?'
এই প্রশ্নের জবাবেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতার সমস্ত পুজো কমিটি গুলো আশা করে বসেছিল। আগে থেকে সব প্রস্তুতি তৈরি শেষ মুহূর্তে বাতিল করবো তাহলে ক্লাব গুলোর আশা করে থাকাটাই বৃথা হবে। এটা বাংলার গর্ব। সমস্ত আয়োজন, অতিথিদের আগমন, এমনকি ইউনিসেফ থেকে আসা বিদেশিরাও উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে তা বাতিল করা সম্ভব ছিল না।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যেকোনো জায়গায় দুর্যোগ হলে তা ঠিক হতে ৪৮ ঘণ্টা সময় দিতে হয়। আমি যদি সেদিন উত্তরবঙ্গে যেতাম, তাহলে উদ্ধারকার্যে প্রভাব পড়ত। পুলিশ ও প্রশাসন ব্যস্ত হয়ে পড়ত আমাকে সামলাতে। তাই আমি চেয়েছি, সমস্ত শক্তি ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত থাকুক।'
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের