নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের মরশুমে দুর্গাপুজো আসন্ন। আনন্দ-উৎসবে নাগরিকদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুরসভার স্বাস্থ্য বিভাগ নেমে পড়েছে খাদ্য ভেজাল বিরোধী অভিযানে। বৃহস্পতিবার হেদুয়া মোড় থেকে শুরু হয় এই বিশেষ অভিযান।
সূত্রের খবর, পুজোর সময় রাস্তার ধারে অস্থায়ী ফুড স্টল এবং রেস্তোঁরার সংখ্যা বেড়ে যায়। বাড়তি ভিড় সামলাতে অনেক সময় মানহীন ও ভেজাল খাবার সরবরাহের ঝুঁকি থাকে। তাই আগেভাগেই নজরদারি শুরু করেছে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য মেয়র পরিষদ অতীন ঘোষের নেতৃত্বে হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন রেস্তোঁরা ও ফুড স্টলে অভিযান চালানো হয়। বিভিন্ন খাওয়ার উপকরণ যেমন মশলা, রান্না করা খাবার, পানীয় থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই সমস্ত নমুনা সঙ্গে থাকা ফুড সেফটি গাড়ি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হয়, যাতে ক্ষতিকর রং বা ভেজাল উপাদান আছে কি না তা নিশ্চিত করা যায়।
এই প্রসঙ্গে স্বাস্থ্য মেয়র পরিষদ অতীন ঘোষ জানান, 'এখনও পর্যন্ত যে সমস্ত দোকান ভিজিট হয়েছে সেখানে সমস্ত কিছুই নিয়ম বিধি মেনে চালানো হচ্ছে। তবে কিছু দোকানে যে নিয়মটা মানছে না যে ফ্রিজে কতদিন ধরে খাবার রাখা হচ্ছে। সেটা ঠিক রাখাটা খুব দরকার। কোন তেল কতদিন ব্যবহার করা হচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে।'
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের