নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শনিবার ব্রিগেডে হাইভোল্টেজ জনসভা করেছে বিজেপি। আর এই জনসভাতেই দীর্ঘদিন পর ফের স্বমেজাজে দেখা যায় বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষকে। প্রধানমন্ত্রীর সভার দিনেই উত্তপ্ত হয়ে উঠে কলকাতা। আর এই ইস্যুকে কেন্দ্র করেই রবিবার তৃণমূলকে প্রকাশ্যে হুশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।
শনিবার ব্রিগেডের মঞ্চে প্রধানমন্ত্রীকে আলাদা ভাবে কথা বলতে দেখা যায় দিলীপ ঘোষের সঙ্গে। যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন চলছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ' অনেকদিন পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। শুনেছিলেন আমি বিয়ে করেছি তাই বিয়ের মিষ্টি খাওয়ানোর কথা বলছিলেন। আমি বলেছি ভোটের পর মিষ্টি খাওয়াবো।' এই সাক্ষাতের পরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল তাহলে কি খড়গপুরে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে যদিও তার বক্তব্য, ' সমগ্র রাজ্য ও জেলা স্তরের নেতারা এদিন ব্রিগেডে উপস্থিত ছিলেন তাই আমিও ছিলাম। প্রার্থী কখন কাকে করা হবে সেটা সময়ই বলবে।'
শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেডের দিনই উত্তপ্ত হয়ে উঠে কলকাতা। মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। এমনকি তার বাড়ির জানালাও ভাঙচুর করা হয়। এই ঘটনায় শাসক - বিরোধী তরজা তুঙ্গে। তৃণমূলের অভিযোগ, বাইরে থেকে লোক এনে বাংলায় অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এর পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, ' তৃণমূলের ধারণা নেই যে ওদের মারার জন্য বাইরে থেকে লোকের দরকার পড়ে না। আমরাই তৃণমূলকে ক্যালাতে পারি।'
হুঁশিয়ারির সুরে দিলীপ ঘোষ আরও বলেন, ' সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবার তৃণমূলকে মারব। এতদিন ধরে তৃণমূলের গুন্ডারাজ চলেছে এবার আর না। আমি সমস্ত কর্মীদের আহ্বান করবো তৃণমূলের লোকেদের এবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে গণপিটুনি হবে। কলকাতায় যদি মারতে পারি তাহলে সারা বাংলা জুড়েও মারতে পারবো।'
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের