নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় একদিকে ওবিসি সংশোধনী বিল, অন্যদিকে গুন্ডাদমন বিল নিয়ে তুমুল বিতর্ক। কিন্তু এই রাজনৈতিক উত্তাপের মাঝেও শাসকদলের অন্দরে চলল ভাঙা-গড়ার খেলা। দিনের শুরুতে ঋতব্রত তৃণমূল যেমন নিজেদের শক্তি বৃদ্ধির দাবি করল, তেমনই বিকেলে পাল্টা চমক দিল কালীঘাট তৃণমূল’। ফলে বিধানসভার বাইরেও নজর কেড়েছে তৃণমূলের অভ্যন্তরীণ শক্তির লড়াই।
সোমবার বিধানসভার অধিবেশনে প্রথমেই পেশ হয় ওবিসি সংশোধনী বিল। সেই সময় ঋতব্রত তৃণমূল দাবি করে, কালীঘাটপন্থী আরও তিন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের বক্তব্য, সেই কারণে তাদের শিবিরের শক্তি বেড়ে ৬৮-তে পৌঁছেছে। কিন্তু বিকেল গড়াতেই রাজনৈতিক সমীকরণে আসে নতুন মোড়। গুন্ডাদমন বিলের ভোটাভুটিতে বিলের পক্ষে ১৭৬টি ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন ৪১ জন এবং ২০ জন ভোটদান থেকে বিরত থাকেন।
এই ফল প্রকাশের পর কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ দাবি করেন, ঋতব্রত শিবিরের চার বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেই কারণেই তারা ভোটাভুটিতে অংশ না নিয়ে বিরত থেকেছেন। ফলে সকাল থেকে বিকেল একদিনেই দুই শিবিরের পাল্টাপাল্টি দাবি ঘিরে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও কোন বিধায়ক কোন শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন, সে বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি। ফলে গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়ে গিয়েছে।
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের