নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুতে বিতর্কের জল গড়াল এবার বিধানসভায়। SIR নিয়ে আলোচনার খারিজ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় বিধানসভায় এই নিয়ে কোনও আলোচনা করা যাবে না। এই সিদ্ধান্ত ঘিরে অধিবেশনে বিরোধীদের তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক তরজা চরমে উঠে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় কেবল রাজ্যপালের ভাষণ নিয়েই আলোচনা হবে। SIR প্রসঙ্গে কোনও পৃথক আলোচনা অনুমোদন করা সম্ভব নয় বলে তিনি পরিষ্কার করে দেন। স্পিকারের এই ঘোষণার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদে সরব হন।অধিবেশনে শুভেন্দু অভিযোগ করেন, বিজনেস অ্যাডভাইসরি কমিটির সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তার কথায়, ' বিএ কমিটির রেজলিউশন আমাদের সকালে জানানো হয়েছিল। এখন তা বদলে দেওয়া হচ্ছে। আমাদের বলা হয়েছিল SIR নিয়ে আলোচনা হবে। আমরা প্রস্তুত হয়ে এসেছি। কিন্তু এখন বলা হচ্ছে হবে না।'
স্পিকার অধিবেশনে কারা বক্তব্য রাখবেন, তাও স্পষ্ট করে দেন। তার সিদ্ধান্ত অনুযায়ী, সরকার পক্ষ থেকে কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। বিরোধী দলনেতাকে ১০ মিনিট সময় দেওয়া হবে বলে জানান স্পিকার। এই প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, 'না বলতেই দিতে পারতেন।'
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের