নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আগামী ২৭ শে নভেম্বর দিল্লিতে বসতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মহানিলাম। এই নিলামের আগে প্রত্যেক দলকে ধরে রাখা খেলোয়াড়দের লিস্ট জমা দিতে হয়। যেখানে আশ্চর্য্যজনক বিষয় দীপ্তি শর্মাকে ছেড়ে দেওয়া। বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ। অন্যদিকে আবার সতীর্থের জন্য আত্মত্যাগ করতে দেখা গেল হরমনপ্রীত কৌরকে।
মুম্বইতে হরমনপ্রীতের থেকে বেশি টাকা পাবেন ন্যাট স্কাইভার ব্রান্ট। গত তিনটি ডব্লিউপিএলের দু’টি জিতেছে মুম্বই। প্রতিবারই ভাল খেলেছেন ব্রান্ট। গত বছর ফাইনালে উঠতে না পারলেও লিগের সেরা ক্রিকেটারের আখ্যা পেয়েছেন। সেই ক্রিকেটারকে ধরে রাখতেই হয়তো নিজের দর কমালেন হরমন। অন্যদিকে , ২১৫ রান সহ ২২ উইকেট নিয়ে সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা। তবে ইউপিকে সেইভাবে সফলতা এনে দিতে না পারায় তাকে দল থেকে ছেড়ে দেওয়া হল। এখানে অন্য দলগুলি নিঃসন্দেহে ঝাঁপাবে ভারতীয় তারকা স্পিনারের উদ্দেশ্যে।
রিটেইন করা খেলোয়াড়দের তালিকা -
মুম্বই ইন্ডিয়ান্স -
ন্যাট শিভার-ব্রান্ট (৩.৫ কোটি) হরমনপ্রীত কৌর (২.৫ কোটি) হেইলি ম্যাথুজ (১.৭৫ কোটি) আমনজ্যোৎ কৌর (১ কোটি)
জি কমলিনী (৫০ লক্ষ)
দিল্লি ক্যাপিটালস -
জেমাইমা রদ্রিগেজ (২.২ কোটি)
শেফালি বর্মা (২.২ কোটি) অ্যানাবেল সাদারল্যান্ড (২.২ কোটি)
মারিজান কাপ (২.২ কোটি)
নিকি প্রসাদ (৫০ লক্ষ)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - স্মৃতি মন্ধানা (৩.৫ কোটি)
রিচা ঘোষ (২.৭৫ কোটি)
এলিস পেরি (২ কোটি)
শ্রেয়াঙ্কা পাটিল (৬০ লক্ষ)
গুজরাত জায়ান্টস -
অ্যাশলে গার্ডনার (৩.৫ কোটি) বেথ মুনি (২.৫ কোটি)
ইউপি ওয়ারিয়র্জ -
শ্বেতা সেহরাবত (৫০ লক্ষ)
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা