69cfb642b91ed_Gallery_1775220152522
এপ্রিল ০৩, ২০২৬ বিকাল ০৬:৪০ IST

বোলারদের ব্যর্থতা নাকি মিডল অর্ডারের ধস? টানা দুই হারে বিদ্ধস্ত কেকেআর! সমালোচকদের কড়া জবাব রাহানের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ আইপিএলের শুরুটা একেবারেই সুখকর হলো না তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শুরু করে ঘরের মাঠ-সবমাঠেই খালি হাতে ফিরতে হয়েছে অজিঙ্কা রাহানের দলকে। মুম্বাইয়ের পর এবার হায়দরাবাদের কাছে হারল তারা। কিন্তু কেন এই ভরাডুবি? বিশ্লেষণে উঠে আসছে একাধিক কারণ।

কেকেআর-এর প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের বোলিং ইউনিট। টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে ২২০-এর বেশি রান তুলতে দিয়েছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ১৪৮ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙতেই হিমশিম খেতে হয়েছে বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরাদের। ইডেন গার্ডেন্সে হায়দরাবাদের ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কেকেআর বোলাররা ছিলেন দিশেহারা। বিশেষ করে পাওয়ার প্লে-তে রান আটকাতে না পারা এবং নিয়মিত উইকেট না পাওয়া কেকেআর-কে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছে।

ব্যাটিংয়ে বড় নাম থাকলেও বিপদের মুখে হাল ধরার মতো জুটির অভাব স্পষ্ট। ২ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ২২৭ রান তাড়া করতে নেমে ওপেনার ফিন অ্যালেন এবং অংক্রিস রঘুবংশী ভালো শুরু দিলেও মিডল অর্ডারে ধস নামে। অধিনায়ক অজিঙ্কা রাহানে নিজেই স্বীকার করেছেন, 'আমাদের বড় পার্টনারশিপ দরকার ছিল। যারা ক্রিজে সেট ছিল, তাদের ইনিংসটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া উচিত ছিল'। রিঙ্কু সিং বা রমনদীপ সিংরা চেষ্টা করলেও টপ অর্ডারের ব্যর্থতায় তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। বড় লক্ষ্য তাড়া করতে গেলে যে নিরবচ্ছিন্ন গতির প্রয়োজন, সেখানে মিডল ওভারে ডট বলের আধিক্য কেকেআর-কে পিছিয়ে দিচ্ছে।

শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার ইনজুরির কারণে দলের বাইরে থাকাটাও নাইটদের জন্য বড় ধাক্কা। তাঁর ডেথ ওভার স্পেশালিজম এই মুহূর্তে কেকেআর মিস করছে। ২০১২ সালের পর এই প্রথম আইপিএলের প্রথম দুই ম্যাচে হারল কলকাতা। মজার বিষয় হলো, ২০১২ সালে প্রথম দুই ম্যাচ হেরেও সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের কেকেআর। বর্তমান অধিনায়ক অজিঙ্কা রাহানে কি পারবেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে? উত্তর পাওয়া যাবে আগামী সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে।

অজিঙ্কা রাহানে জানান, '২০২৩ সাল থেকে আমার স্ট্রাইক রেট ভারতীয় ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা। যারা কথা বলছেন, আমার মনে হয় তারা আমার সাফল্য দেখে হিংসে করছেন। তাই আমি এসব নিয়ে একেবারেই চিন্তিত নই। একটা খারাপ দিন যেতেই পারে। আমাদের এখন নিজেদের কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে। ঘরের মাঠে ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে পয়েন্ট তুলে নিতে হবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। একটা জয় পেলেই সব ঠিক হয়ে যাবে'।

আরও পড়ুন

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার চর্চিত 'প্রেমিক' হাকিমি! ধর্ষণ মামলায় বিচারপর্বের মুখে মরক্কোর অধিনায়ক
জুন ১৯, ২০২৬

তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে

এশিয়াডে বাংলার দাপট! ভারতীয় টেবিল টেনিস দলে সুযোগ ৫ বঙ্গসন্তানের
জুন ১৯, ২০২৬

সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের
জুন ১৯, ২০২৬

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা

ফের ধাক্কা ব্রাজিল শিবিরে! হাইতির বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার
জুন ১৯, ২০২৬

অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের

২০ মিনিটে চার গোলের ঝড়! বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল সুইৎজারল্যান্ড
জুন ১৯, ২০২৬

বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা