নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - বাইশ গজে এক নতুন রূপকথার জন্ম দিলেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ক্রিকেটের মহাতারকা জশপ্রীত বুমরাকে অবলীলায় গ্যালারিতে পাঠিয়ে বিশ্বকে চমকে দিল রাজস্থান রয়্যালসের এই তরুণ তুর্কি। বর্তমান সেরা পেসারকে শাসন করে তিনি প্রমাণ করলেন যে, নজির গড়ার জন্য বয়স কেবল সামান্য সংখ্যা মাত্র।
মঙ্গলবার রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটিতে। শুরুর দিকেই আকাশ ভেঙে নামা বৃষ্টিতে লড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মাঠ খেলার উপযুক্ত হলে আম্পায়াররা সেটিকে ১১ ওভারের করার সিদ্ধান্ত নেন। আর ওই স্বল্প সময়ের যুদ্ধেই ইতিহাস গড়লেন কিশোর তারকা। দ্বিতীয় ওভারে বল করতে আসা জশপ্রীতের প্রথম ডেলিভারিটি যখন সীমানার বাইরে আছড়ে পড়ল, তখন অভিজ্ঞ বোলারের মুখে ফুটে উঠেছিল এক অসহায়ত্বের হাসি।
ভিজে ঘাসে বল গ্রিপ করতে মুম্বই তারকা যখন হিমশিম খাচ্ছিলেন, সেই সুযোগ কাজে লাগিয়ে শার্দূল ঠাকুরের শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১৪ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন বৈভব। এই ছোট্ট ঝোড়ো এই সফরে ছিল ৫টি ছক্কা, ১টি চার। এমন বিধ্বংসী মেজাজেই তিনি ভেঙে দিলেন ঋষভ পন্থ ও ঈশান কিষানের রেকর্ড। IPL ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ৩৫টি ওভার-বাউন্ডারি মারার অনন্য মাইলফলক এখন তার দখলে।
সাফল্যের পর সামাজিক মাধ্যমে অনুগামীদের কৃতজ্ঞতা জানিয়ে স্রেফ তিনটি শব্দে বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন ‘সমর্থনের জন্য ধন্যবাদ’। বিহারের এই বাঁ-হাতি ওপেনার মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটিয়ে আগেই হইচই ফেলে দিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিংয়ের ধরণ দেখে বিশেষজ্ঞরা তাকে 'বিস্ময় বালক' হিসেবে চিহ্নিত করেন। চলতি IPL মেগা নিলামে রাজস্থান যখন দলে নেয়, তখন প্রতিভা ও বয়স নিয়ে চর্চা ছিল তুঙ্গে।
হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে কোচ মাহেলা জয়বর্ধনে- বৈভবের নির্ভীক ব্যাটিং দেখে সবাই এখন প্রশংসায় পঞ্চমুখ। দুর্যোগে ছোট হয়ে আসা ম্যাচে বুমরার মত কিংবদন্তিকে যেভাবে শাসন করা হল, তা IPL আঙিনায় এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। ভক্তরা এখন কিশোরের মধ্যেই আগামীর মহাতারকাকে খুঁজে পাচ্ছেন।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা