নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এবার সেই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোন সময়কালের ডিএ কত দফায় এবং কীভাবে মেটানো হবে।
রবিবার ভোট ঘোষণার ঠিক এক ঘণ্টা আগেই বকেয়া ডিএ মেটানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সেই কথা মতন সোমবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএ ও ডিআর-এর বকেয়া অর্থ দু দফায় মেটানো হবে। প্রথম কিস্তির টাকা চলতি বছরের মার্চ মাসেই পাবেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। দ্বিতীয় কিস্তি হিসেবে একই সময়কালের বাকি অর্থ দেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে।
জানা গেছে, গ্রুপ এ, বি ও সি শ্রেণির কর্মীদের বকেয়া ডিএ সরাসরি তাদের পিএফ অ্যাকাউন্টে পাঠানো হবে। অন্যদিকে গ্রুপ ডি কর্মচারী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ কবে মেটানো হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। রাজ্যের তরফে জানানো হয়েছে, ওই সময়কালের বকেয়া পরিশোধের বিষয়ে পরবর্তীতে আলাদা করে সিদ্ধান্ত ও ঘোষণা করা হবে।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের