নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ নবান্নের। এবার শুধু কর্মদিবস নয়, প্রয়োজন পড়লে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও অফিসে হাজির থাকতে হবে সরকারি কর্মীদের। প্রশাসনিক কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। ফলে সরকারি দফতরে ছুটির দিনের কাজের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল।
রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটির দিনেও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। সেই কারণে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রতিটি দফতরে পালাক্রমে ন্যূনতম সংখ্যক কর্মীকে শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত থাকতে হবে।
নবান্ন সূত্রে জানা গেছে, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনেই জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসগুলির প্রশাসনিক কাঠামো রয়েছে। ফলে আগামী দিনে এই নির্দেশ জেলার প্রশাসনিক স্তরেও কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতে বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের