নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তান সুপার লিগ (PSL) যেন বিতর্কের এক অন্তহীন খনি। টুর্নামেন্ট যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে নিত্যনতুন বিতর্ক। এবার PSL-এর সূচি নিয়ে সটান ক্ষোভ উগরে দিলেন মুলতান সুলতান্সের অধিনায়ক অ্যাশটন টার্নার। তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করেই এখন উত্তাল ক্রিকেট দুনিয়া। ক্লান্ত অধিনায়ক এতটাই বিরক্ত যে, মাঠেই বালিশ-কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
রবিবার কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে মুলতান। কিন্তু জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিপত্তি। সোমবারই তাদের ফের মাঠে নামতে হচ্ছে রাওয়ালপিন্ডি কিংসের বিপক্ষে। টানা দু’দিন ম্যাচ খেলায় ক্রিকেটারদের শারীরিক ধকল যে চরমে পৌঁছাবে, তা নিয়েই সরব হয়েছেন টার্নার। ম্যাচ শেষে টার্নার টিপ্পনী কেটে বলেন, 'এবার গিয়ে একটা কম্বল আর বালিশ জোগাড় করে এখানেই ভাবছি ঘুমিয়ে নেব। কারণ ম্যাচের ধকল কাটিয়ে ওঠার জন্য তো আমাদের হাতে যথেষ্ট সময়টুকুই নেই'।

সূচি নিয়ে ক্ষোভ থাকলেও, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দলের পারফরম্যান্সে অবশ্য খুশি অধিনায়ক। তার মতে, মুলতান সব বিভাগেই ক্রমশ উন্নতি করছে। টার্নারের কথায়, 'আগের দুটো ম্যাচের থেকে একটু আলাদা পরিবেশে খেললাম। তিনটে বিভাগেই উন্নতি করেছি আমরা যা আমাকে তৃপ্ত করেছে'। এমনকি নিজের বোলিং পরিকল্পনা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন তিনি।
ম্যাচের পরিসংখ্যানে তাকালে দেখা যায়, প্রথমে বল করার সিদ্ধান্তটি মাস্টারস্ট্রোক ছিল মুলতানের জন্য। কোয়েট্টাকে মাত্র ১৬৬ রানে আটকে রেখেছিল তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুলতান। দলের জয়ে বড় ভূমিকা নেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটারা স্টিভ স্মিথ। ৩৫ বলে তার ঝোড়ো ৫৩ রানের ইনিংসেই জয়ের পথ প্রশস্ত হয়। তবে জয়ের তৃপ্তির চেয়েও আয়োজকদের অমানবিক সূচি নিয়ে টার্নারের এই বিস্ফোরণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা