নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিক মামলায় সার্বিক রক্ষাকবচের আবেদন জানালেও তাৎক্ষণিক স্বস্তি মিলল না তার। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ভিন্ন ভিন্ন অভিযোগে দায়ের হওয়া সব মামলায় একসঙ্গে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মোট আটটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তিনি ইতিমধ্যেই অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন। বাকি মামলাগুলিতেও একই ধরনের সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সময় অভিষেকের আইনজীবী কপিল সিব্বল সব মামলায় সার্বিক রক্ষাকবচের আবেদন জানান।
তবে বিচারপতি প্রশ্ন তোলেন, 'একেকটি মামলার অভিযোগের ধরন আলাদা। সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়? এতে তদন্তের ক্ষতি হতে পারে।' তিনি আরও উল্লেখ করেন, শিলিগুড়ি ও ভবানীপুরের অভিযোগের প্রকৃতি এক নয়, তাই প্রতিটি মামলাকে পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন। শুনানির সময় কপিল সিব্বল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুললে বিচারপতি তা গ্রহণ করেননি। আদালত জানিয়ে দেয়, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কোনও সার্বিক রক্ষাকবচ ছিল না, তিনি নির্দিষ্ট মামলায় পৃথকভাবে অন্তর্বর্তী সুরক্ষা বা আগাম জামিন পেয়েছিলেন।
রাজ্যের পক্ষের আইনজীবী এস. ভি. রাজু আরও সময় চাওয়ায় এদিন মামলার চূড়ান্ত শুনানি হয়নি। আদালত ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। তবে বিচারপতি স্পষ্ট করেছেন, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও নতুন পদক্ষেপ নেওয়া হলে তিনি জরুরি ভিত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের