নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত ইএম বাইপাসে ফের নারীর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ। চলন্ত গাড়িতে জোর করে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্যাতিতা তরুণী পূর্ব কলকাতার বাসিন্দা এবং বিবাহিতা। বয়স ২৮ এর তরুণী শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ ইএম বাইপাসের ধারে প্রগতি ময়দান থানার অন্তর্গত একটি বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় তিন যুবকসহ একটি গাড়ি সেখানে গিয়ে থামে। অভিযোগ, ওই তিনজনের মধ্যে এক যুবকের সঙ্গে গত তিন মাস ধরে তরুণীর পরিচয় ছিল। সম্পর্কের সূত্রেই তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন তরুণী।
গাড়ি থামতেই তাকে আচমকা জোর করে ঠেলে তোলা হয় গাড়ির ভিতরে। এরপর তাঁকে মাদক খাইয়ে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর ময়দান এলাকার কাছে অচৈতন্য অবস্থায় তরুণীকে নামিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেই পুলিশে খবর পাঠানো হয়।
প্রগতি ময়দান থানার পুলিশ হাসপাতালে গিয়ে নির্যাতিতার গোপন বয়ান রেকর্ড করেছে। তার অভিযোগের ভিত্তিতে তিন যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্বপরিচিতির সুযোগেই ঘটেছে এই ঘটনা। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের